News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীর দাবিতে ঊপ্তাখালিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের
Image

চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীর দাবিতে ঊপ্তাখালিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীর দাবিতে ঊপ্তাখালিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও স্বাস্হ্য কর্মী নেই। এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লো ঊপ্তাখালি এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা যায়, এখানে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকলেও দুই তিন বছর যাবত কোন ডাক্তার বা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাওয়া যায় না। যারা স্বাস্থ্যকর্মী হিসাবে রয়েছেন তারা তিলথৈ স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক নূন্যতম প্রয়োজনে পাঠিয়ে দিচ্ছে। মানুষ  বিতস্রদ্ধ হয়ে  স্বাস্থ্য কেন্দ্রে অবরোধ গড়ে তুলে।

তিন ঘন্টা অবরোধ করার পর যখন স্বাস্থ্য বিভাগের কোন কর্মীকে দেখা যায়নি অবশেষে ক্ষুব্ধ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে। ধর্মনগর উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের হেড অফিস  থেকে জরুরীকালীন ভিত্তিতে একজন মেডিকেল অফিসারকে পাঠানো হয়েছে আপাতত মানুষের ক্ষোভ নিরসনের জন্য।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top