News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরের একাধিক এলাকায় ছোট বড় মাঝারি মিলিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন
Image

কল্যাণপুরের একাধিক এলাকায় ছোট বড় মাঝারি মিলিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন

নিজস্ব  প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ অক্টোবর:
কল্যাণপুরের একাধিক এলাকায় ছোট বড় মাঝারি মিলিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হলো। বেশিরভাগ পুজো রবিবার প্রতিমা নিরঞ্জন করলেও ক্লাবের পুজো গুলোর প্রতিমা বিসর্জন হলো সোমবার। মূল কল্যাণপুর এর ক্লাব গুলোর মধ্যে নজরকারা ছিল একত্র সংঘ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হয়। শিল্পী দের আনা হয় কলকাতা থেকে।

এছাড়া বাঘাযতীন ক্লাবে ফুটে উঠে বন্যা জনিত রেপ্লিকা। নেতাজি ক্লাব, শান্তি প্ৰিয় সংঘ, ইয়ং ব্লাড ক্লাব রুচি সম্মত পুজো করে কম বাজেটের মধ্যে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবি ও সোমবার প্রতিমা নিরঞ্জন হয় স্থানীয় দশমী ঘাটে। জনজাতি এলাকা মুড়াবাড়ী, রজনী সর্দার পাড়া, একরাই, দিনদয়াল পাড়া, দক্ষিণ ঘিলাতলী, ঘিলাতলী তেও পুজো হয় নিষ্ঠা ভরে।

এছাড়া বাগানবাজার, শান্তিনগর, দ্বারিকাপুর, এই সমস্ত এলাকাতেও ভক্তি ভরে মায়ের আরাধনা হয়। সব মণ্ডপ ফাঁকা হয়ে যাওয়াতে সকলেরই মন খারাপ। এবার ঘরে ঘরে মা লক্ষী পূজিতা হবেন। কিন্তু জিনিস পত্র সহ ফল মূলের অগ্নি মূল্য গৃহস্তকে দিশেহারা করে দিচ্ছে। কিন্তু এরপরেও বাঙালির ঘরে দেবী লক্ষীর আরাধনা সাধ্য ও সাধ এর টানাপোড়েনের মধ্যেই হবে। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top