News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিক্যালে ছাত্রভর্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
Image

মেডিক্যালে ছাত্রভর্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ মেডিক্যাল ছাত্র ভর্তি নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে বহাল রইল উচ্চ আদালতের Healthনির্দেশ৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা অর্থাৎ রাজ্যের কোটা থেকেই ১২ জন ছাত্রছাত্রীকে মেডিক্যালে ভর্তির সুযোগ দিতে হবে৷ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল সারা দেশে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় মেধা তালিকায় যারা রয়েছেন তারাই সেন্ট্রাল কোটায় ভর্তি হতে পারবে মেডিক্যালে৷ কিন্তু আজ পুনরায় সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দেয় রাজ্যের কোটা থেকেই ঐ ১২ জন ছাত্রছাত্রীকে ভর্তি করতে হবে৷ তাতে, গত ৩০ সেপ্ঢেম্বর যাদের কাউন্সিলিং করা হয়েছিল তাদেরকেই ভর্তির সুযোগ দিতে হবে৷ সেই অনুযায়ী শুক্রবার বিকেল ৫টার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট৷ নির্দেশ মোতাবেক এদিন বিকেল ৫টার মধ্যেই মেডিক্যালে খালি ১২টি আসনে ১২ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে৷ ফলে, বৃহস্পতিবারের নির্দেশ মোতাবেক আজ সকাল থেকে নতুন করে কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া রাজ্য সরকারকে বাতিল করতে হয়েছে৷
এদিকে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের শূন্য আসনে ছাত্র ভর্তির প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবারের নির্দেশিকার পরিমার্জন করেছে৷ শুক্রবার পৃথক একটি মামলায় রায়দান করতে গিয়ে সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারকে এমবিবিসির শূন্য আসনগুলোতে রাজ্য কোটা পলিসি অর্থাৎ রাজ্য জয়েন্টের মেধা তালিকা অনুসারে ছাত্রদের ভর্তি করতে নির্দেশ দিয়েছে৷ শুক্রবারের মধ্যেই এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিমকোর্ট আর কোন নির্দেশ জারি করবে না বলেও জানিয়েছে৷ শুক্রবার মহাকরণে এক একান্ত সাক্ষাৎকারে রাজ্য সরকারের আইন সচিব এ কে নাথ এই সংবাদ জানিয়েছেন৷
উল্লেখ্য ইতিপূর্বে হাইকোর্টেও এই রায় ঘোষণা করেছিল৷ কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আপিল করে৷ এদিকে, সুপ্রিমকোর্টের নির্দেশ পেলে রাজ্য সরকার এজিএমসির এমবিবিএস কোর্সের শূন্য আসনগুলোতে রাজ্য জয়েন্টের মেধা তালিকা অনুসারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে৷ রাজ্য জয়েন্টের কোটায় ভর্তি হতে পেরে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরাও খুশি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top