নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারত একটি বিশ্বমানের ডিজিটাল সরকারি পরিকাঠামো তৈরি করতে সমর্থ হয়েছে। জোর দিয়ে বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, বিশ্বমানের ডিজিটাল সরকারি পরিকাঠামো উচ্চমানের নানা ডিজিটাল আর্থিক পণ্য উৎপাদনের পথকে প্রশস্ত করেছে। নতুন দিল্লিতে সোমবার একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি বলেন, দেশ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ সংস্থার আতুঁড় ঘরে পরিণত হয়েছে। যেখানে ৪০ লক্ষেরও বেশি স্টার্টাপ সংস্হা তৈরি হয়েছে। আরবিআই গভর্নর ডিজিটাল সরকারি পরিকাঠামো ক্ষেত্রে দেশের এই সম্পদ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন। ডিজিটাল কারেন্সির প্রসার সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ডিজিটাল কারেন্সি দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হয়ে ওঠার সবরকমের সম্ভাবনা রয়েছে। যেস মস্ত দেশ পাইকারী ও খুচরো উভয় ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল কারেন্সির ব্যবহার শুরু করেছে, তার মধ্যে ভারত অন্যতম।

ভারত বিশ্বমানের ডিজিটাল সরকারি পরিকাঠামো তৈরি করতে সমর্থ হয়েছে : শক্তিকান্ত দাস
Releated Posts
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…
এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ
মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…
আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…


















