গুয়াহাটি, ১৪ অক্টোবর (হি.স.): অসমের গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। সোমবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি, তাঁর স্ত্রী সুমন সাইনি-সহ অন্যান্যরা কামাখ্যা মন্দিরে পুজো দেন। উপস্থিত ছিলেন হরিয়ানা বিজেপির সভাপতি মোহন লাল বাদোলিও। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী সাইনি বলেছেন, “আমি খুবই ভাগ্যবান যে, আজ মা কামাখ্যা মন্দিরে পুজো করার সুযোগ পেয়েছি। আমি হরিয়ানার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছি, হরিয়ানা যাতে উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করে।” সাইনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা গত ১০ বছরে যে কাজ করেছি, আমরা হরিয়ানাকে কোনও বৈষম্য ছাড়াই সমানভাবে উন্নত করেছি। আমরা এই উন্নয়নকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব। হরিয়ানায় যে সরকার নির্বাচিত হয়েছে তা গরীব, কৃষক, মহিলা, যুবকদের সরকার।”

নতুন উচ্চতা স্পর্শ করুক হরিয়ানা, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সাইনির
Releated Posts
অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২
ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…
অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত
নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…
অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…
অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২
ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…


















