News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নতুন উচ্চতা স্পর্শ করুক হরিয়ানা, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সাইনির
Image

নতুন উচ্চতা স্পর্শ করুক হরিয়ানা, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সাইনির

গুয়াহাটি, ১৪ অক্টোবর (হি.স.): অসমের গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। সোমবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি, তাঁর স্ত্রী সুমন সাইনি-সহ অন্যান্যরা কামাখ্যা মন্দিরে পুজো দেন। উপস্থিত ছিলেন হরিয়ানা বিজেপির সভাপতি মোহন লাল বাদোলিও। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী সাইনি বলেছেন, “আমি খুবই ভাগ্যবান যে, আজ মা কামাখ্যা মন্দিরে পুজো করার সুযোগ পেয়েছি। আমি হরিয়ানার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছি, হরিয়ানা যাতে উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করে।” সাইনি আরও বলেছেন,  “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা গত ১০ বছরে যে কাজ করেছি, আমরা হরিয়ানাকে কোনও বৈষম্য ছাড়াই সমানভাবে উন্নত করেছি। আমরা এই উন্নয়নকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব। হরিয়ানায় যে সরকার নির্বাচিত হয়েছে তা গরীব, কৃষক, মহিলা, যুবকদের সরকার।”

Releated Posts

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top