News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দশমীর রাতে দূর্ঘটনায় মৃত্যু এসআই ডেভিড ডার্লং-র, শোক মুখ্যমন্ত্রীর
Image

দশমীর রাতে দূর্ঘটনায় মৃত্যু এসআই ডেভিড ডার্লং-র, শোক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৪ অক্টোবর: দশমীর রাতে দূর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা পুলিশের এসআই ডেভিড ডার্লং। ভাঙমুন যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড়শো ফুট খাদে পড়ে যায় গাড়ি। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দশমীর রাতে নিজ গাড়ি নিয়ে ডেভিড দামছড়া থেকে ভাঙমুন যাচ্ছিলেন। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় দেড়শো ফুট খাদে পড়ে যায়। সাথে সাথে এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। চিকিৎসারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ভাঙমুন থানায় কর্মরত ছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 

তিনি সামাজিক মাধ্যমে বলেন, এটি অত্যন্ত দূর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় ভাংমুন থানায় কর্মরত এস.আই ডেভিড ডার্লং প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি  ও সর্বশক্তিমান ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top