News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে ১২ ঘণ্টার দেশব্যাপী আন্দোলনের ডাক আইএমএ-র
Image

জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে ১২ ঘণ্টার দেশব্যাপী আন্দোলনের ডাক আইএমএ-র

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সমর্থনে এবার গোটা দেশের চিকিৎসকরাও পথে নামছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ঘোষণা করেছে, মঙ্গলবার, ১৫ অক্টোবর, দেশের সমস্ত রাজ্যে জুনিয়র ডাক্তাররা ১২ ঘণ্টার প্রতীকী অনশনে অংশগ্রহণ করবেন। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। আইএমএ-র তরফে সমস্ত রাজ্য এবং আঞ্চলিক শাখাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গোটা দেশের চিকিৎসকরা একযোগে এই অনশনে অংশ নেবেন।

এই আন্দোলনকে নেতৃত্ব দেবে আইএমএ জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক (জেডিএন) এবং মেডিক্যাল স্টুডেন্টস নেটওয়ার্ক (এমএসএন)। দেশের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হস্টেলগুলোতে এই অনশন পালিত হবে। রবিবার সকাল থেকেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চিকিৎসকরা প্রতীকী অনশনে বসেছেন, যা চলবে রাত ৮টা পর্যন্ত।

পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের অনশন গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন গতি পেয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন চিকিৎসক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দিল্লি থেকে আইএমএ-র প্রেসিডেন্ট আরভি অশোকান এসে ধর্মতলার অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। তবে জুনিয়র ডাক্তাররা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

অন্যদিকে, আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখা থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, চিকিৎসকদের স্বাস্থ্যের স্বার্থে দ্রুত পদক্ষেপ না করা হলে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটবে সংগঠনটি। ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (ফাইমা) থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ডাক্তারদের নিরাপত্তা এবং দাবিগুলি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top