News Flash

Image

করিমগঞ্জের নো-ম্যান্স ল্যান্ডের ৩৮টি পরিবার এবারও মেতেছেন উমার আরাধনায়

করিমগঞ্জ (অসম), ১১ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত নো-ম্যান্স ল্যান্ডের ৩৮টি পরিবার অন্যান্যবারের মতো এবারও মা উমার আরাধনায় মেতে উঠেছেন। জেলাসদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত গোবিন্দপুর গ্রাম। ওপারে বাংলাদেশের বিয়ানিবাজার। গত কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পালাবদলের ফলে দুই দেশের সীমান্তে পরিস্থিতি কী হবে তা নিয়ে চাপা উত্তেজনা ছিল। এক সময় আতঙ্কে রাত কাটছিল কাঁটাতারের ওপারে অবস্থানকারী বাসিন্দাদের। কিন্তু সময়ের সঙ্গে সব কিছু ভুলে বিএসএফ-এর সহযোগিতায় দেবী বোধনের দিন থেকেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, ঢাক আর কাঁসর ঘণ্টার ধ্বনীতে মাতাল নো-ম্যান্স ল্যান্ড। ১০০ বছরের বেশি সময় ধরে দেবী বরণের ইতিহাস রয়েছে গ্রামের। এবারে আনন্দময়ীর বন্দনায় কোনো খামতি নেই ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুরবাসীর।

কোনও আধুনিকতাও নেই এখানে। সাত্ত্বিকতা বজায় রেখে নো-ম্যান্ড ল্যান্ডের ৩৮টি পরিবারই পুজো কমিটির সদস্য। সকলের দানে বিএসএফ-এর সহযোগিতায় আয়োজন হয় দুর্গা মহোৎসব। এবার স্বতঃস্ফূর্ত সহায়তা ও দানে অনুষ্ঠিত হচ্ছে মাতৃবন্দনা। এখানে কোনও ধর্মীয় ভাব প্রাচীর গড়ে তুলতে পারেনি। আনন্দে শামিল হয়েছে গ্রামের ইসলাম ধর্মালম্বীরাও। গোটা গ্রাম আনন্দে কাটায় পুজোর চারদিন।

গোবিন্দপুরের ৩৮টি হিন্দু পরিবার হলেও দুটি পরিবার রয়েছে ইসলাম ধর্মালম্বী। তবে শারদ-বন্দনায় সবাই একাকার। ধৰ্ম যার যার, উৎসব সবার – এই বার্তাকে সামনে রেখে সবাই একই আনন্দে শামিল থাকার ইতিহাস তাঁদের দীর্ঘদিনের।

বৃহস্পতিবার সীমান্তে পুজোর আনন্দে উপভোগ করতে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে গোবিন্দপুরে পৌঁছে মতবিনিময় করেন গ্রামের মানুষের সঙ্গে। তিনি তাঁদের হাতে তুলে দিয়েছেন পুজোর আর্থিক অনুদান। আর পুজোর একমাত্র অতিথি স্থানীয় বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত ৩৮টি পরিবারের সকল সদস্য।

গ্রামের মানুষের বক্তব্য, তারের ভিতরের মানুষ বলে তাঁদের পরিচয়। পূর্ব-পুরুষের আমল থেকে তাঁরা এখানে দুর্গা পূজা করে আসছেন। কিন্তু অতিথি আপ্যায়নের ভাগ্য হয় না তাঁদের। কারণ, যেহেতু আন্তর্জাতিক সীমান্ত, তাই বিএসএফ-এর বেশ কিছু বিধিনিষেধ থাকে। তবে এই প্রথম তাঁরা কোনও অতিথি আপ্যায়ন করতে পেরেছেন। সকলের সঙ্গে একসাথে বসে বিধায়কও মহাপ্রসাদ গ্রহণ করেছেন।

Releated Posts

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top