News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা
Image

কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এছাড়াও আগামী ১৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে।আইএমডি জানিয়েছে, ১২ অক্টোবর তামিলনাড়ু ও কেরল ছাড়াও অরুণাচল প্রদেশ, গুজরাট, মধ্য মহারাষ্ট্র  গোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৩ তারিখ তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, ওই দিন গোয়া, গুজরাট ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টি হতে পারে।এরপর ১৪ অক্টোবরও তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, ওই দিন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছে বৃষ্টি প্রত্যাশিত। ১৫ অক্টোবর তামিলনাড়ু ও কেরল এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ও কেরলে বৃষ্টি প্রত্যাশিত।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top