News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃহস্পতিবার দুদিনের লাওস সফরে প্রধানমন্ত্রী, রয়েছে কিছু কর্মসূচি
Image

বৃহস্পতিবার দুদিনের লাওস সফরে প্রধানমন্ত্রী, রয়েছে কিছু কর্মসূচি

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার  দু’দিনের লাওস সফরে রওনা হয়েছেন। এই সফরে প্রধানমন্ত্রী ২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৯তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল, ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে ভারত-আসিয়ান সম্পর্কে অগ্রগতির মূল্যায়ন করা। অন্যদিকে, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে কৌশলগত আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার লিখেছেন ২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৯তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে লাওসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। তিনি এদিন বলেছেন, এটি একটি বিশেষ বছর, কারণ আমরা আমাদের অ্যাক্ট ইস্ট নীতির এক দশক উদযাপন করছি, যা আমাদের দেশে যথেষ্ট সুবিধা নিয়ে এসেছে।  এই সফরে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময় হবে।

Releated Posts

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভায় আসন ৫৪৩-তেই স্থির রাখা উচিত, না হলে চিনা সংসদের মতো হয়ে যাবে: চিদম্বরম

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): লোকসভার আসন সংখ্যা ৫৪৩-তেই স্থির রাখা উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ পি. চিদম্বরম।…

ByByNews Desk Aug 12, 2026

অভ্যন্তরীণ চাপে পাকিস্তান, এলওসি-তে উসকানির আশঙ্কায় সতর্ক ভারত

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): অভ্যন্তরীণ একাধিক সমস্যায় জর্জরিত পাকিস্তান পরিস্থিতি থেকে নজর ঘোরাতে ভারতের বিরুদ্ধে বড় ধরনের উসকানিমূলক…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top