লেহ, ১০ অক্টোবর (হি.স.) : লাদাখে বুধবার রাতে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে, যার ফলে সাদা বরফের চাদরে ঢেকেছে এলাকা।
আবহবিদ সোনম লোটাস বলেন, লেহ শহরের সংলগ্ন গ্রামগুলি সহ লাদাখের অনেক জায়গায় তুষারপাত হয়েছে। লোটাস জানিয়েছেন যে, পূর্বাভাস অনুসারে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই মাসের ২৫ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা থাকবে।


















