News Flash

  • Home
  • প্রধান খবর
  • রতন টাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে স্মৃতিচারণা নরেন্দ্র মোদীর
Image

রতন টাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে স্মৃতিচারণা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা করেছেন তিনি।

তিনি বলেছেন, শ্রী রতন টাটা জির অনন্য দিকগুলির মধ্যে একটি হল বড় স্বপ্ন দেখার। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পশুকল্যাণের মতো একাধিক ক্ষেত্রে পুরোধা ছিলেন। তিনি এও বলেন, শ্রী রতন টাটা জি একজন দূরদর্শী শিল্পপতি, মানবিকতাপূর্ণ একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং  মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করেছিলেন। তাঁর অবদান বোর্ডরুম পেরিয়ে ছড়িয়ে পড়েছিল। তিনি তাঁর নম্রতা, মানবিকতা এবং সমাজকে আরও উন্নত করার জন্য একটি অটল অঙ্গীকারের জন্য বহু মানুষের কাছে  প্রিয় ছিলেন।

Releated Posts

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভায় আসন ৫৪৩-তেই স্থির রাখা উচিত, না হলে চিনা সংসদের মতো হয়ে যাবে: চিদম্বরম

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): লোকসভার আসন সংখ্যা ৫৪৩-তেই স্থির রাখা উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ পি. চিদম্বরম।…

ByByNews Desk Aug 12, 2026

অভ্যন্তরীণ চাপে পাকিস্তান, এলওসি-তে উসকানির আশঙ্কায় সতর্ক ভারত

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): অভ্যন্তরীণ একাধিক সমস্যায় জর্জরিত পাকিস্তান পরিস্থিতি থেকে নজর ঘোরাতে ভারতের বিরুদ্ধে বড় ধরনের উসকানিমূলক…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top