News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত একাধিক শিশু
Image

বিদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত একাধিক শিশু

আগরতলা, ১০ অক্টোবর: বেতাগা সাইনবোর্ড এলাকায় বিদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছে একাধিক শিশু। বর্তমানে তারা শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। 

ঘটনার বিবরন জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়ীতে সার্ভিস লাইনের তার ছিরে পরে।  পরবর্তী সময় এই তারের সংস্পর্শে আসে বাড়ীর কয়েকজন শিশু। এদের মধ্যে দুইজন শিশু গুরতর আহত হয়।  সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত শিশুদের চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।  

এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে আহত শিশুদের পরিবারের লোকজনেরা জানান, বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনায় আজকে এই দুর্ঘটনা ঘটেছে।  বিদ্যুতের তার বিগত কিছু দিন ধরে ছিড়া অবস্থায় ছিল। এলাকার লোকজনেরা তারটি পরিবর্তন করে নতুন তার লাগানোর কথা বললেও দপ্তরের কোনোপ্রকার হেলদোল নেই বলে অভিযোগ।  যার ফলে আজকের এই দুর্ঘটনাঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে মধুপুরে পথ অবরোধ, মন্ত্রীর পদত্যাগের দাবি

আগরতলা, ১২ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বিদ্যুৎ গ্রাহকরা। বুধবার মধুপুর…

ByByReshmi Debnath Aug 12, 2026

স্মার্ট মিটার বাতিল ও অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি কংগ্রেসের

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত চার্জ প্রত্যাহার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের নিরপেক্ষ তদন্তসহ একাধিক দাবি…

ByByReshmi Debnath Aug 12, 2026

তিপরা মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

কমনওয়েলথে জুডোয় সোনা জয়, ত্রিপুরায় ফিরলেন গর্বের কন্যা অস্মিতা

আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top