News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকার মণ্ডপে মণ্ডপে ঢাক আর শঙ্খের সুরে দেবী আগমনের আনুষ্ঠানিকতা শুরু
Image

ঢাকার মণ্ডপে মণ্ডপে ঢাক আর শঙ্খের সুরে দেবী আগমনের আনুষ্ঠানিকতা শুরু

ঢাকা থেকে মনির হোসেন।।বাংলাদেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব আজ বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। সকালে মন্দিরে মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা এবং সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সারা বাংলাদেশে শুরু হয়েছে দুর্গোৎসব।  ঢাকার রামকৃষ্ণ মিশনের নির্ঘণ্টে বলা হয়েছে, আজ সকাল ৬টা ১০ মিনিটে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস হয়েছে। উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা বিকেল ৫টার পরে আরম্ভ হয়। পূজাকে আনন্দমুখর করে তুলতে বাংলাদেশে বিভিন্ন পুজো মণ্ডপে ঢাকঢোল, কাঁসর এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে। 

ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় পূজা উৎসব হিসাবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মণ্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচী পালিত হচ্ছে। এছাড়াও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এবার সারা বাংলাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে।

এদিকে, বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দেশের মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি যে, অন্যবারের তুলনায় এবার দুর্গাপূজা অত্যন্ত ভালোভাবে উদযাপিত হবে। বুধবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বনানী পূজামণ্ডপে র‌্যাবের নেওয়া গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রম পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি

অন্যদিকে, বিএনপি সরকার গঠন করলে দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যত জমিজমা অতীতে দখল করে নেওয়া হয়েছে, এর মূলে যে সরকার ছিল তা আপনারা জানেন, আমি তাদের নাম বলতে চাই না। আমি আপনাদের এ কথাটা বলতে পারি, আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে আমরা প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করব।

Releated Posts

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

বাংলাদেশে আরও দুই হেফাজতে মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্থার নিন্দা, স্বাধীন তদন্তের দাবি

প্যারিস, ১৩ জুলাই (আইএএনএস): বাংলাদেশে হেফাজতে আরও দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাস্টিস…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ফিলিপাইনে টাইফুন ‘বাভি’র তাণ্ডব, মৃত বেড়ে ১৮, নিখোঁজ ১২

ম্যানিলা, ১৩ জুলাই (আইএএনএস): টাইফুন ‘বাভি’ এবং শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সম্মিলিত প্রভাবে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ভিয়েতনামে নৌকাডুবি: নিহত ১৫ ভারতীয়ের মরদেহ আজ দেশে ফিরছে

হ্যানয়, ১৩ জুলাই (আইএএনএস): ভিয়েতনামের ফুকুয়ক দ্বীপে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ জন ভারতীয় নাগরিকের মরদেহ সোমবার হো…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top