News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান
Image

ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে দুর্গা পুজোকে সামনে রেখে মহা ষষ্ঠীতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেলার মাঠ ছাত্র-যুব ভবনে  রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। দুর্গাপূজার মরশুমে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে মেলার মাঠ ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করলো এসএফআই সদর বিভাগীয় কমিটি।

বুধবার সকালে মহাষষ্ঠীর দিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন পূজা পার্বণ সহ নানা অনুষ্ঠানে মানুষ এই সময়ে ব্যস্ত। রক্তদানের প্রবণতাও এই সময়ে অনেকটাই কম থাকে।

রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে যেহেতু রক্তের সংকট রয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই পূজার মরসুমে এসএফআই এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন  প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ ধরনের সামাজিক কাজকর্মে সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top