News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বডোল্যান্ডের পাঁচ জেলার ২১১২ জন অস্থায়ী শিক্ষকের হাতে স্থায়ী নিয়োগপত্ৰ প্ৰদান প্ৰমোদের
Image

বডোল্যান্ডের পাঁচ জেলার ২১১২ জন অস্থায়ী শিক্ষকের হাতে স্থায়ী নিয়োগপত্ৰ প্ৰদান প্ৰমোদের

কোকরাঝাড় (অসম), ৯ অক্টোবর (হি.স.) : শারদীয় দুৰ্গোৎসবে আনন্দে ভাসছেন বডোল্যান্ডের একাংশ শিক্ষাগুরু। আজ বুধবার মহাষষ্ঠীর দিন বডোল্যান্ডের পাঁচ জেলার মোট ২,১১২ জন অস্থায়ী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে প্ৰদান করা হয়েছে স্থায়ী নিযোগপত্ৰ।

কোকরাঝাড়ের চান্দামারিতে অবস্থিত বডোফা সাংস্কৃতিক প্ৰকল্প-এর প্ৰেক্ষাগৃহে এক অনুষ্ঠানে লোয়ার প্রাইমার এবং আপার প্রাইমারি-র ২,১১২ জন কন্ট্ৰাকচুয়াল শিক্ষক-শিক্ষিকার হাতে স্থায়ী নিয়োপত্ৰ বিতরণ করেছেন বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) প্ৰমোদ বড়ো।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিটিসি-প্ৰধান প্ৰমোদ বড়ো বলেন, বিটিআর-এর অস্থায়ী তথা কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কিছুটা সমস্যা আজ সমাধান হয়েছে। তিনি বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর সকল অংশের জনতাকে শারদীয় দুৰ্গোৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন।

স্থায়ী নিয়োগপত্ৰ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট নাগরিকবৃন্দ সহ বিটিসি-র অধ্যক্ষ কাতিরাম বড়ো, বিটিসি-র কার্যনির্বাহী সকলগণ, বিধায়ক লরেনস ইসলারি, জিরন বসুমতারি।

দীৰ্ঘদিন ধরে কন্ট্ৰাকচুয়াল হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে কৰ্মরত শিক্ষক-শিক্ষিকারা আজ থেকে স্থায়ী শিক্ষাগুরুর নিয়োগপত্র হাতে পেয়ে বেজায় আনন্দিত।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top