News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলার ১৮টি ক্লাবকে ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান
Image

কদমতলার ১৮টি ক্লাবকে ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান

আগরতলা, ৯ অক্টোবর: কদমতলা বাজারে চাঁদা আদায়কে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল গোটা উত্তর ত্রিপুরা জেলায়। ফলে বিভিন্ন ক্লাব দূর্গোপূজার প্রস্তুতিতে পিছিয়ে পড়েছিল। আজ শান্তি বৈঠকের পর ধর্মনগরের প্রায় ২২টি ক্লাব, ঠিকেদারি এসোসিয়েশন, রেল ইউনিয়ন, মাছ বাজার যৌথ উদ্যোগে কদমতলার ১৮টি ক্লাবকে আর্থিক সাহায্য প্রদানে এগিয়ে এসেছে। তাছাড়া, ব্যক্তিগত উদ্যোগে বিধানসভার অধ্যক্ষ তথা বিশ্ববন্ধু সেনও এগিয়ে এসেছেন। কদমতলার প্রত্যেক ক্লাবকে ২৫ হাজার টাকা এবং একটি করে শাড়ী প্রদান করা হয়েছে। 

প্রসঙ্গত, কদমতলা বাজার এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর ফলশ্রুতিতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো নৃশংস ঘটনা ঘটে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন আইন ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিআরপিএফ ও টিএসআর বাহিনী চারিদিকে মোতায়ন করা হয়েছে। আজ এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে দুই সম্প্রদায়ের যৌথ উদ্যোগে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। বর্তমানে কদমতলার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে বাজারের দোকানপাট খুলা হচ্ছে। কিন্তু বিভিন্ন ক্লাব পূজোর প্রস্তুতিতে পিছিয়ে পড়েছে। 

আজ শান্তি বৈঠকের পর ধর্মনগরের প্রায় ২২টি ক্লাব, ঠিকেদারি এসোসিয়েশন, রেল ইউনিয়ন, মাছ বাজার যৌথ উদ্যোগে কদমতলার ১৮টি ক্লাবকে আর্থিক সাহায্য প্রদানে এগিয়ে এসেছে। তাছাড়া, ব্যক্তিগত উদ্যোগে বিধানসভার অধ্যক্ষ তথা বিশ্ববন্ধু সেনও এগিয়ে এসেছেন। কদমতলার প্রত্যেক ক্লাবকে ২৫ হাজার টাকা এবং একটি করে শাড়ী প্রদান করা হয়েছে। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top