News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে যে সরকার আসতে চলেছে, তা হবে জনগণের : ওমর আব্দুল্লাহ
Image

জম্মু ও কাশ্মীরে যে সরকার আসতে চলেছে, তা হবে জনগণের : ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ৯ অক্টোবর (হি.স.): আগামী কিছুদিনের মধ্যে জম্মু ও কাশ্মীরে যে সরকার আসতে চলেছে, তা হবে জনগণের। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের ভাবী মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বুধবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমি জনগণের জনাদেশে অত্যন্ত বিনীত, জনগণ যে জনাদেশে দিয়েছে তাতে আমি আনন্দিত। এখন সময় এসেছে, আমরা জম্মু ও কাশ্মীরের জনগণের কল্যাণে কাজ করব। আগামী কয়েকদিনের মধ্যে যে সরকার আসবে তা এনসি, জোটের সরকার নয়, যারা ভোট দিয়েছেন সরকার হবে তাঁদের।”ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “প্রথম এবং সর্বাগ্রে, আগামীকাল অনুষ্ঠিত হবে পরিষদীয় দলের বৈঠক, সে জন্য অপেক্ষা করুন৷ শপথ গ্রহণের জন্য একটি তারিখ ঠিক করার জন্য উপ-রাজ্যপালকে অনুরোধ করা হবে। কিন্তু আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব এসব হোক। কারণ আমরা ২০১৮ সাল থেকে নির্বাচিত সরকার ছাড়াই ছিলাম। সময় এসেছে যে আমরা কাজে ফিরে যাই।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top