News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা রাজ্যে দুর্গাপূজার সংখ্যা এবারে ২৬২৬টি
Image

সারা রাজ্যে দুর্গাপূজার সংখ্যা এবারে ২৬২৬টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: সারা রাজ্যে দুর্গাপূজার সংখ্যা এবারে ২৬২৬ টি। এরমধ্যে শহর এলাকার পূজা হচ্ছে ৮৭৮টি এবং গ্রামীণ এলাকায় মোট পূজা হচ্ছে ১৭৪৮টি। এবছর সারা রাজ্যে মোট ২১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। পশ্চিম জেলায় পুলিশ সহায়তা কেন্দ্র হচ্ছে ৭৭টি। সারা রাজ্যে সিসিটিভি বসানো হচ্ছে ২০৩টি। পশ্চিম জেলায় বসানো হচ্ছে ৪০ টি।

বুধবার থেকেই সমস্ত পূজা মন্ডপ প্রাঙ্গনে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী শহরে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ নো এন্ট্রি থাকবে। বিকাল ৫ টা থেকে রাত ১ টা পর্যন্ত শহরে নো এন্ট্রি থাকবে।

যদিও রাজ্যে ঘটে যাওয়া বন্যার প্রভাবে এবারের দুর্গোৎসব কিছুটা হলেও ম্লান। বিশেষ করে বিভিন্ন বন্যা প্লাবিত এলাকাগুলিতে এই প্রভাব বেশি পরিলক্ষিত হচ্ছে। গণ্ডাছড়াতেও এইবছর দুর্গাপূজার নেই বললেই চলে।

তবে রাজধানীতে পূজার আনন্দ অনেকটাই পরিলক্ষিত হচ্ছে। পুর নিগমের গাইডলাইন দেওয়া হয়েছে দুর্গাপূজার জন্য। যেখানে উঁচু আওয়াজে মাইক বাজানো এবং ডিজে বাজানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শারদোৎসবের সমাপ্তি হবে। শারদোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ আধিকারিকরাও কড়া নজরদারি রাখছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top