News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টেট লোড ডিসপাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

স্টেট লোড ডিসপাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর:
সোমবার ৭৯ টিলাস্থিত স্টেট লোড ডিসপাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। উৎসবের প্রাক মুহূর্তে পর্যন্ত পরিমাণ বিদ্যুৎ মজুত রয়েছে কিনা তাই খতিয়ে দেখেন তিনি।

বিদ্যুৎ মন্ত্রী বলেন,  বিদ্যুৎ নিগম হল একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং দপ্তর, দপ্তরের কর্মীরা ২৪ ঘন্টা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। আসন্ন দুর্গাপূজায় সকলে যখন দুর্গাপূজার আনন্দ করবে, তখন বিদ্যুৎ নিগমের সকল কর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, বিগত বছর দূর্গা পূজার অষ্টমীর দিন সর্বাধিক ৩১১ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছিল। এ বছর মজুদ রাখা হচ্ছে ৩৯০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন, জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন একসাথে কাজ করে এই স্টেট লোড ডিসপাচ সেন্টার থেকে। বিগত বছরের মত এ বছরও দুর্গাপূজা স্টেট লোড ডিসপাচ সেন্টার থেকে বিদ্যুতিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে। এবারও ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা, প্রদান করা হবে বলে জানান মন্ত্রী। 

Releated Posts

নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই : খোয়াই থানাধীন লাঠিবাড়ি কর্মকারপাড়া এলাকায় একটি কাঁচা নালা থেকে এক নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধারকে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top