News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে স্বচ্ছতা অভিযান
Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে স্বচ্ছতা অভিযান

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় গোটা দেশ জুড়ে চলছে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচী’। এরই অঙ্গ হিসেবে সোমবার ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আগরতলা শাখার উদ্যোগে আড়ালিয়াস্থিত নেতাজি কলোনী উচ্চ বিদ্যালয়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার করা হয়। সকাল ১১ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্বচ্ছতা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর রুমা দাস, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের এডিজি কৃপা শংকর যাদব, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। এই পর্বে ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছতা বিষয়ে বিভিন্ন ইতিবাচক আলোচনা করা হয়। এক পেড় মা কে নাম, কর্মসূচির অধীনে বৃক্ষরোপন করা হয় স্কুল প্রাঙ্গনে।  এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত হয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও ক্যুইজ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় জয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top