নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): জমির বিনিমিয়ে চাকরি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও তাঁর দুই ছেলে তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবও জামিন পেয়েছেন। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত লালু, তেজস্বী ও তেজপ্রতাপকে ১ লক্ষ টাকার পৃথক বন্ডে জামিন প্রদান করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অক্টোবর। জমির বিনিমিয়ে চাকরি মামলায় সোমবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন লালু, তাঁর দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপ যাদব। লালুর মেয়ে মিসা ভারতীও তাঁদের সঙ্গে ছিলেন। আদালতে জামিনের আবেদন জানালে, তাঁদের আবেদন মঞ্জুর হয়। এবার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অক্টোবর।

জমির বিনিময়ে চাকরি মামলায় জামিন পেলেন লালু, স্বস্তিতে তেজস্বী এবং তেজপ্রতাপও
Releated Posts
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়
কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…


















