News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংবাদ মাধ্যমের সাথে মুখ্যমন্ত্রীর মত বিনিময়, যানজট মোকাবেলায় আগরতলায় আরও তিনটি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা
Image

সংবাদ মাধ্যমের সাথে মুখ্যমন্ত্রীর মত বিনিময়, যানজট মোকাবেলায় আগরতলায় আরও তিনটি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ শারদোৎসবের প্রাক্‌ মুহূর্তে রাজ্যের সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সম্পাদক এবং বরিষ্ঠ সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে পরামর্শ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা৷ তাঁর আশ্বাস, মত বিনিময় সভা থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ রাজ্য সরকারের কাজে গতি আনতে সহায়ক ভূমিকা নেবে৷ সাথে তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন৷
রবিবাসরীয় সন্ধ্যায় সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সম্পাদক এবং বরিষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন৷ ওই সভায় সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে সরকারি পদক্ষেপের বিষয়ে পরামর্শ দিয়েছেন৷ আইনশৃঙ্খলা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা এবং পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাংবাদিকদের ইতিবাচক আলোচনা হয়েছে৷ রাজ্যের আপামর জনগণের স্বার্থে ওই বিষয়গুলি রাজ্যসরকারকে ভাবতে হবে, এদিন তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সাম্প্রতিককালে শহর আগরতলায় জ্বলন্ত সমস্যা হল ট্রাফিকি ব্যবস্থা৷ যানজট মোকাবেলায় প্রায়শই ট্রাফিক পুলিশ নাজেহাল হচ্ছেন৷ তেমনি, রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন সাধারণ জনগণ৷ মুখ্যমন্ত্রীর মতে, আগরতলা শহরের রাস্তার পরিধি অনুযায়ী যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে৷ রাস্তা বড় করা, কোনভাবেই সম্ভব নয়৷ তাই, বিকল্প ব্যবস্থা হিসেবে উড়ালপুল নির্মাণের বিষয়ে ভাবছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রীর দাবি, তিনটি নতুন উড়ালপুল নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশ থেকে রাধানগর স্ট্যান্ড পর্যন্ত৷ স্বামী বিবেকানন্দ ময়দান থেকে উজ্জ্বয়ন্ত প্রাসাদ এবং পুরাতন মোটরস্ট্যান্ড থেকে মেলারমাঠ পর্যন্ত উড়ালপুল নির্মাণের প্রস্তাব এসেছে৷ দুর্গোৎসবের পর এবিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷
এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, নিগো বাণিজ্য ক্যান্সারের মতোই সামাজিক ব্যাধি৷ কড়া হাতে তার মোকাবেলা করা হবে৷ সাথে তিনি যোগ করেন, আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রতিনিয়তই আরক্ষা প্রশাসনকে কড়া নির্দেশ দিচ্ছেন৷ এদিকে, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেন, সাংবাদিক আক্রান্তের ঘটনা অতীতের তুলনায় অনেকটাই কমেছে৷ সাথে তিনি যোগ করেন, দুই সাংবাদিক খুনের মামলায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে কথা বলবেন৷ এদিন তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমের ইতিবাচক পরামর্শ চেয়েছেন৷

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top