News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি নিয়ম না মেনেই  সৃজা হাসপাতালকে জমি বরাদ্দ করছেন মুখ্যমন্ত্রী : সুদীপ
Image

সরকারি নিয়ম না মেনেই  সৃজা হাসপাতালকে জমি বরাদ্দ করছেন মুখ্যমন্ত্রী : সুদীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: বোধজংনগরে এআরডিডি’র ২৮ একর জমি রাজ্য সরকার বেসরকারি হাসপাতাল স্থাপনের জন্য দিতে চলেছে। সরকারি নিয়ম নামে নেই সৃজা হাসপাতালকে এ জমি দিতে চলেছে রাজ্য সরকার। রবিবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কেবিনেটের অনুমতি ছাড়াই এই কাজটি করা হচ্ছে। সৃজা হাসপাতালকে জমি বরাদ্দ করার  জন্য কোন ধরনের সরকারি নিয়ম মানছেন না
মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কোনো টেন্ডার ছাড়াই ওই বেসরকারি হাসপাতালকে ব্যক্তিগতভাবে এই জমি বরাদ্দ করা হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট  সুস্পস্ট উত্তর দাবি করেন করেন কংগ্রেস বিধায়ক। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top