News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর হাত ধরে সোমবার বাধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাবের প্যান্ডেলে উন্মুক্ত হবে
Image

মুখ্যমন্ত্রীর হাত ধরে সোমবার বাধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাবের প্যান্ডেলে উন্মুক্ত হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: যামিনী রূপে মা দুর্গা প্রতিমা এবং বাংলা সংস্কৃতি প্রসারের  মন্ডপসজ্জা করে, এবার দুর্গা পুজোয়  মেতেছে বাধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাব। রবিবার এক সাক্ষাতকারে জানালেন পুজো কমিটির সম্পাদক বলরাম পাল।

দুদিন পরেই শারদ উৎসবে মাতোয়ারা হয়ে উঠবেন গোটা বিশ্বের সনাতনীরা। দুর্গা পুজো ৫ দিনের হলেও আগরতলা সহ রাজ্যের বেশ কয়েকটি স্থানে এই পূজোর রেশ থাকে ৭ থেকে ১০ দিন। তাই পূজোর কয়েকদিন আগে থেকেই পূজা মন্ডপ উদ্বোধনের ধুম পড়ে যায় আগরতলা শহরে । ষষ্ঠী পূজার কয়েকদিন আগে থেকেই আগরতলা শহরে প্যান্ডেল  উদ্বোধনের একরকম প্রতিযোগিতা  দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নেই। ইতিমধ্যে আগরতলা সহ রাজ্যের দুই তিনটি পুজো উদ্যোক্তারা প্যান্ডেল উন্মুক্ত করে দিয়েছেন দর্শনার্থীদের জন্য।

সোমবার রাত আটটা নাগাদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে পুজো মণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছে শহরের দক্ষিণাঞ্চলের বাধারঘাট স্থিত স্বামী বিবেকানন্দ ক্লাব। এবার তাদের থিম বাংলা সংস্কৃতির  যামিনী রূপে মা দুর্গা। অর্থাৎ মা থাকবেন যামিনী রূপে। আর মণ্ডপ সজ্জায় থাকছে  বাংলা সংস্কৃতি প্রসার। এছাড়াও পুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এই ক্লাব।  রবিবার এক সাক্ষাৎকারে এবিষয়ে বিস্তারিত জানান পুজো কমিটির সম্পাদক বলরাম পাল।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top