News Flash

Image

পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানা থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তার নাম প্রসেনজিৎ রায়। থানা থেকে পালিয়ে যাওয়া টিএসআর জওয়ানের ছেলেকে পুনরায় ধরে এনে মান বাঁচালো বিশালগড় থানার পুলিশ। অভিযুক্ত প্রসেনজিৎ রায়কে দুর্ঘটনার মামলায় পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বাবা টিএসআর জওয়ান শান্তি রায়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুলিশ জানিয়েছে থানা থেকে সে দৌড়ে বাজারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশ তার পেছনে ধাওয়া করে। বাজারের লোকজনরা তাকে আটক করেন। তাকে আটক করে পুনরায় থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top