News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উৎসবের সময় বিরতিহীন বিদ্যুৎ পরিষেবা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী
Image

উৎসবের সময় বিরতিহীন বিদ্যুৎ পরিষেবা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা ৬ অক্টোবর: দুর্গাপূজা সহ দীপাবলি পর্যন্ত উৎসবের এই দিনগুলোকে আলো ঝলমল রাখতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। গত বছর উৎসবের সময়ে সর্বোচ্চ ৩১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এ বছর নিগম ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ মজুদ রেখেছে।  যাতে করে উৎসবের দিনগুলোতে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায়। 

পাশাপাশি যেকোনো ধরনের যান্ত্রিক গোলযোগ ঘটলে সঙ্গে সঙ্গেই যাতে তা মেরামত করে ফেলা যায়, সেজন্য অতিরিক্ত কর্মীদেরকেও দিনরাত ২৪ ঘন্টা মজুদ রাখা হয়েছে। অতিরিক্ত ট্রান্সফর্মার, অতিরিক্ত গাড়ি এবং দক্ষ শ্রমিক যেকোনো ধরনের সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত থাকবেন। 

রবিবার বিকালে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এ নিয়ে এক পর্যালোচনা সভায় নিগমের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে অবহিত হয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা রাজ্যের এজিএম, ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারদের সঙ্গে তিনি কথা বলেছেন। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত কোন জায়গায় যেন বিদ্যুতের কোন অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। 

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু এই পর্যালোচনা সভায় জানিয়েছেন, উৎসবের দিনগুলোকে আলো ঝলমল রাখতে সর্বাত্মক প্রয়াস জারি রেখেছে নিগম। ইতিমধ্যেই গোটা রাজ্যে মেরামতিকার্য সেরে ফেলা হয়েছে। অতিরিক্ত ট্রান্সফরমারও মজুদ রাখা হয়েছে। এই মুহূর্তে নিগমের মেরামতকারী দলের সমস্ত ধরনের ছুটি বাতিল করে ২৪ ঘন্টার ডিউটি শুরু করা হয়েছে। 

এছাড়াও উৎসবের দিনগুলোতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এবং ৭৯ টিলাস্থিত টিপিটিএল – এ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যা দিন রাত ২৪ ঘন্টা কাজ করবে। আগরতলা শহরে পূজোর সময়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক অসুবিধায় যাতে সারাইকারি দল দ্রুত পৌঁছে যেতে পারে সেজন্য আশ্রম চৌমুহনী এলাকা, প্যারাডাইস চৌমুহনী এলাকা এবং রামঠাকুর সংঘ এলাকায় তিনটি দলকে মজুদ রাখা হবে । যাতে করে কাছাকাছি কোন এলাকায় সমস্যা হলেই তারা ভিড় পেরিয়ে দ্রুত মেরামতি কার্যে যোগ দিতে পারেন। 

এছাড়াও তৈরি থাকবে সেফটি টিম ।টিপিটিএল এর তরফেও উচ্চ পরিবাহী বৈদ্যুতিক লাইনের সংস্কারসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে। যাতে করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে সমস্ত ধরনের গোলযোগ এড়ানো যায়। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ নিগম বিরতিহীন নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদানে  প্রস্তুত রয়েছে । পুজোর সময়ে কোন ধরনের বৈদ্যুতিক রূপ লাইন থেকে বিরত থাকার জন্য মন্ত্রী আপামর জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top