News Flash

Image

পূজা দেখতে এসে আটক তিন বাংলাদেশী যুবক 

আগরতলা, ৫ অক্টোবর: পূজো দেখতে এসে বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশী নাগরিক। পরবর্তী সময়ে বিএসএফ ধর্মনগর পুলিশের হাতে তাদের তুলে দিয়েছে। পুলিশী জেরায় তারা জানিয়েছেন, শিলচরে পূজো দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোহেল দাস এবং শ্যামলাল দাস শ্রীমঙ্গল হতে কমলপুর দিয়ে দালালকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে এদের আসার একটাই উদ্দেশ্য দুর্গাপূজা দেখা। কারণ বাংলাদেশ দুর্গাপূজা নেই এবং পূজার জন্য ৫ লক্ষ টাকা করে চাঁদা দিতে হয়। অসম্ভবকে সম্ভব করতে বাংলাদেশ থেকে সোহেল দাস এবং শ্যামলাল দাস ভারতের উদ্দেশ্যে পাড়ি দেয়। তাদেরকে আনতে গিয়েছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা সবুজ দাস। বর্তমানে সে  চার বছর আগে শিলচরে গিয়ে বাইক মেকানিকের কাজ করে। সবুজ দাস দুই বন্ধুকে আনতে গিয়েছিল। কিন্তু গতকাল বিকেলে বিএসএফের করা নজরদারিতে মালাকার বস্তির বিউপি ধর্মনগর রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে । পরবর্তী সময়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। 

বাংলাদেশের নাগরিক সুহেল দাসের জানান,  দুর্গাপূজা দেখতেই এদের দালাল মারফত ভারতের প্রবেশ করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি ধৃত তিন বাংলাদেশী নাগরিককে আজ আদালতে প্রেরণ করবে। 

Releated Posts

ইয়াবা ও হেরোইন মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ জুলাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) এক মামলায় অভিযুক্ত সুমন দাস (২৭)-কে দোষী সাব্যস্ত করে ৮ বছরের…

ByByNews Desk Jul 18, 2026

সোনম ওয়াংচুকের সমর্থনে আগরতলায় মোমবাতি মিছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব জয়েন্ট অ্যাকশন কমিটি

আগরতলা, ১৮ জুলাই:  সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় আগরতলায় মোমবাতি মিছিল…

ByByNews Desk Jul 18, 2026

ঠাকুর ঘরও রেহাই দিচ্ছে না চোর, লক্ষ্মীর ঘট ভেঙ্গে ২০ হাজার টাকা নিয়ে চম্পট 

চড়িলাম, প্রতিনিধি, ১৮ জুলাই :  প্রায় আড়াই বছর ধরে সমান্তরালে চুরি করে যাচ্ছে একই ব্যক্তি। বিশালগড় মহকুমা বিস্তীর্ণ…

ByByNews Desk Jul 18, 2026

পিকে চক্রবর্তীকে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে বামফ্রন্টের ক্ষোভ, অপসারণের দাবি

আগরতলা, ১৮ জুলাই: প্রদীপ কুমার (পিকে) চক্রবর্তীকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল বামফ্রন্ট।…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top