News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্তব্যরত অবস্থায় দুই মদমত্ত যুবক দ্বারা হেনস্থার শিকার ট্রাফিক পুলিশ, প্রাণনাশের হুমকি
Image

কর্তব্যরত অবস্থায় দুই মদমত্ত যুবক দ্বারা হেনস্থার শিকার ট্রাফিক পুলিশ, প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: নিজ দায়িত্ব পালন করতে গিয়ে রাজধানীর বুকে দুই মদমত্ত যুবকের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন ট্রাফিক পুলিশ। কর্তব্যরত অবস্থায় দুই ট্রাফিক পুলিশকে এভাবে হেনস্থা করা হলেও ওই যুবকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহন করা হয়নি।   ঘটনাটি ঘটেছে শুক্রবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার ওই এলাকায় দুই ট্রাফিক আধিকারিক নিজ দায়িত্ব পালন করছিলেন। তখনি বখাটে দুই যুবককে যানবাহন থামাতে বললে তারা তোয়াক্কা না করে চলে যেতে থাকে। তখন ট্রাফিক আধিকারিক তাদের টেনে ধরে। তখনই ওই দুই মদমত্ত যুবক ট্রাফিক আধিকারিকদের উপর চড়াও হয়। অভিযোগ করে ট্রাফিক আধিকারিক নাকি তার গলার চেইন চুরি করার জন্য তাকে টেনে ধরেছে। ট্র্যাফিক আধিকারিককে চোর বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। মাঝ রাস্তায় এধরনের ঘটনা সংঘটিত করে ট্রাফিক আধিকারিককে দেখে দেওয়ার হুমকি দেয় দুই যুবক। একজন কর্তব্যরত ট্রাফিক আধিকারিককে এভাবে হেনস্থা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনায় বুদ্ধিজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top