News Flash

Image

ভুল ঔষুধ সেবনে  গুরুতর অসুস্থ শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: ভুল ঔষধ সেবনের ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক শিশু। এই ঘটনায় ছৈলেংটা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভুল ঔষধ সেবনের ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক শিশু। অসুস্থ শিশুর নাম দেহিমা রিয়াং। বিবরনে জানা গেছে, শুক্রবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দেহিমা রিয়াংকে চিকিৎসকের কাছে নিয়ে আসে পরিবারের লোক। যথারীতি চিকিৎসক দেহিমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দেন এবং পরিবারের প্রেসক্রিপশন নিয়ে একটি ফার্মেসিতে যান। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রদান করে ওষুধের দোকানে কর্মচারী। আর সেই ঔষধ সেবনের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে দেহিমা নামের ছোট্ট শিশু।

এরপর সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় ছৈলেংটা হাসপাতালে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। অন্যদিকে ঔষধ সেবনের পর শিশু অসুস্থ হওয়ার ঘটনায় শিশুর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে হামলা চালায়  ফার্মেসির উপর। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top