News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্ত্বর উগ্রপন্থায় ক্ষতিগ্রস্তদের আর্থিক প্যাকেজ প্রদানের ঘোষণা করুক সরকার : কংগ্রেস
Image

অতিসত্ত্বর উগ্রপন্থায় ক্ষতিগ্রস্তদের আর্থিক প্যাকেজ প্রদানের ঘোষণা করুক সরকার : কংগ্রেস

আগরতলা, ৪ অক্টোবর : অতিসত্ত্বর উগ্রপন্থায় ক্ষতিগ্রস্তদের আর্থিক প্যাকেজ প্রদানের ঘোষণা করুক সরকার। আজ সাংবাদিক সম্মলনে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পাশাপাশি আজ শান্তিরবাজার এলাকা থেকে ৮ পরিবারের ৩৪জন ভোটার তিপরা মথা এবং জি এম পি দলত্যাগ করে কংগ্রেস যোগদান করেছেন। তাঁদের দলে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

এদিন তিনি বলেন, উগ্রপন্থীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্র সরকার এনএলএফটি ও এটিটিএফ – এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করেছে। পাশাপাশি তাদের ২৫০কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু যারা উগ্রপন্থার দ্বারা ক্ষতিগ্রস্থ ও ভিটেমাটি ছাড়া হয়েছেন তাদেরকেও সরকারি প্যাকেজ ঘোষণা করে সাহায্য প্রদান করা প্রয়োজন।

এদিন তিনি আরো বলেন, শান্তি বজায় রাখতে উগ্রপন্থীরা আত্মসমর্পণ করেছে এই উদ্যোগকে ধন্যবাদ জানাছে প্রদেশ কংগ্রেস। কিন্তু যাঁরা উগ্রপন্থী আক্রমণের শিকার হয়েছেন তাদের কথা ভাবে নি সরকার। তাই অতিসত্বর তাঁদের নিশ্চিত করে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক।

Releated Posts

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…

ByByReshmi Debnath Jun 11, 2026

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top