News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মাইল সামাজিক সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ
Image

স্মাইল সামাজিক সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ অক্টোবর: প্রতি বছরের ন্যায় এবারও স্মাইল সামাজিক সংস্থা শারদীয়া দুর্গোৎসব মহালয়ার শুভ লগ্নে এবং মহাত্মা গান্ধীর জন্মদিনে দুঃস্থ গরীব পরিবারের মধ্যে বস্ত্র দানের আয়োজন করে।

বুধবার কমলপুর শহরের অফিস রোডে স্মাইল সামাজিক সংস্থার ঘরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ একশো জন মহিলাকে নতুন শাড়ী, কুড়ি জন দুঃস্থ বৃদ্ধ কে নতুন ধুতি ও গেঞ্জি দান করা হয়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী রনজিৎ দেববর্মা সহ স্মাইল সামাজিক সংস্থার কর্মকর্তাগণ।

স্মাইল সামাজিক সংস্থার কর্মকর্তা উজ্জ্বল দাস জানান, স্মাইল সামাজিক সংস্থা চার বছর ধরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মহালয়ার পূর্ন লগ্নে দুঃস্থ পরিবারের মহিলা পুরুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরন করা হয়। তাছাড়া বছরের প্রতিদিন পুরানো বস্ত্র কালেকশন করে গরীবদের মধ্যে দান করা হয়। স্মাইল সামাজিক সংস্থা সর্বদা মানুষের পাশে আছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top