News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান অনুষ্ঠিত
Image

কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিন উপলক্ষে কমলপুর বিজেপি মন্ডল সেবা পাক্ষিক কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান পালন করা হয়।

বুধবার কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নেন কমলপুর বিজেপি মন্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, নগরের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ সহ বিজেপি মন্ডলের কার্যকর্তারা।

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এদিন কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান সমাপ্ত করে কমলপুর বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীজীর ১৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপি দলের সেবা প্রাক্ষিক কর্মসূচির মধ্যে দিয়ে আজ কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযান করছি জনগনকে সজাগ করার জন্য। সবাই যদি আরো সজাগ হয় তবে আমাদের পরিবেশ নির্মূল হবে।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বগাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top