News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজেদের জওয়ান পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ আটক এক
Image

নিজেদের জওয়ান পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ অক্টোবর: দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে মাছমারার উত্তম চাকমা। তার বিরুদ্ধে অভিযোগ কখনো বিএসএফ সেজে কখনো টিএসআর সেজে মানুষের সাথে প্রতারণা করে চলেছে। গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার রাতে ধর্মনগরের অফিসটিলা থেকে সাধারণ মানুষরা এই প্রতারককে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে ধর্মনগর থানায় পূর্বেই বেশ কিছু অভিযোগ ছিল।

গত ২৭ সেপ্টেম্বর ট্রেনে আসার সময় এক মহিলার কাছ থেকে সে একটি মোবাইল ছিনিয়ে নেয়। এই বলে মোবাইলটি নেই যে তার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে। একথা বলে মোবাইলে কথা বলতে বলতে মোবাইল নিয়ে মানুষের মাঝে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন সময় এই ধরনের প্রতারণামূলক কাজ করে সে। একের পর এক কখনো বিএসএফের পোশাকে কখনো টিএসআর এর পোশাকে  মানুষের সাথে প্রতারণা করে চলেছে মাছমারার এই যুবক।

মঙ্গলবার ধর্মনগরের অফিসটিলা এলাকায় মানুষের সন্দেহ হলে মানুষ তাকে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। ধর্মনগর থানার পুলিশ তদন্ত ক্রমে বের করে সে প্রকৃতপক্ষে কোন জওয়ান নয়, একজন প্রতারক। পূজার ঠিক আগ মুহূর্তে এই জাতীয় প্রতারকের প্রতারণায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top