News Flash

  • Home
  • দিনের খবর
  • আদিবাসী যুবকরা যখন সুশিক্ষার সুযোগ পাবে, তখনই আদিবাসী সম্প্রদায় উন্নতি করবে : প্রধানমন্ত্রী
Image

আদিবাসী যুবকরা যখন সুশিক্ষার সুযোগ পাবে, তখনই আদিবাসী সম্প্রদায় উন্নতি করবে : প্রধানমন্ত্রী

হাজারীবাগ, ২ অক্টোবর (হি.স.): আদিবাসী যুবকরা যখন সুশিক্ষার সুযোগ পাবে, তখনই আদিবাসী সম্প্রদায় উন্নতি করবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এ জন্য আমাদের সরকার আদিবাসী এলাকায় একলব্য মডেল আবাসিক স্কুল নির্মাণের জন্য কঠোর পরিশ্রম করছে। এখান থেকে ৪০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন করা হচ্ছে এবং ২৫টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ঝাড়খণ্ডের হাজারীবাগে ৮৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ আমি প্রায় ৮০ হাজার কোটি টাকা ব্যয়ে ধরতি আবা জনজাতিয়া গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেছি। এতে উপকৃত হবেন ৫ কোটিরও বেশি মানুষ। আমি খুশি যে এই প্রকল্পটি ভগবান বিরসা মুণ্ডার ভূমি থেকে শুরু হচ্ছে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top