News Flash

Image

জোরপূর্বক চাঁদা আদায়, গ্রেফতার ২

আগরতলা, ২ অক্টোবর: রাজধানী আগরতলার উদিচি ক্লাবের পর এবার তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই-এর রবীন্দ্র সংঘের পূজা ঘিরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে রবীন্দ্র সংঘ ক্লাবের সদস্যরা  সোমবার গভীর রাতে যখন চাঁদা তুলছিল তখন দীপক দেবনাথ নামে এক ব্যক্তি লরি নিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন। তখন গাড়ির গতিরোধ করে চাঁদা দাবি করা হয়। একটা সময়ে বাকবিতণ্ডা করে লরির চালক দীপক দেবনাথ যখন গাড়ি নিয়ে আগরতলার দিকে আসছিলেন তখন ক্লাবের কয়েকজন সদস্য তাঁকে মারধর করে এবং রক্তাক্ত করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত যান চালক তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়দানে নামে এবং রবীন্দ্র সংঘের দুই কর্মকর্তা’কে গ্রেপ্তার করা হয়। 

গোটা বিষয় নিয়ে খোয়াই জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শাসককে অবগত করা হবে এবং পরবর্তী সময়ের জেলাশাসকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে রবীন্দ্র সংঘ এবার দুর্গা পূজা করতে পারবে কি পারবে না। 

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top