News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০ জন
Image

গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০ জন

গঙ্গাসাগর, ২ অক্টোবর (হি.স.): মহালয়ার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। বুধবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে কাকদ্বীপের কামারহাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে। আহতরা বারুইপুরের থানার অন্তর্গত চাম্পাহাটির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কাকদ্বীপের কামারহাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ১০ জন আহত হন। তাঁরা গঙ্গাসাগর যাচ্ছিলেন।

Releated Posts

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026
Scroll to Top