News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন মহাত্মা গান্ধী : মন্ত্রী সাত্ত্বনা 
Image

অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন মহাত্মা গান্ধী : মন্ত্রী সাত্ত্বনা 

আগরতলা, ২ অক্টোবর: আধুনিক ভারত নির্মাণে মহাত্মা গান্ধীর অবদান অপরিসীম। তাছাড়া, অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। আজ তাঁর ১৫৫তম জন্মদিন উপলক্ষ্যে একথা বলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। 

আজ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগে প্রথম সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং পরে গান্ধী ঘাট শহীদ বেদীতে মাল্যদান করেন।রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন তাঁর  সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলাশাসক বিশাল কুমার এবং মহাকুমা শাসক সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীজী। তাঁর ১৫৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতব্যাপী গত ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, গ্রামের উন্নয়নের তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। সেই দিশায় বিজেপি সরকার কাজ করছে। 

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top