News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ মহালয়া: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে আগমনীর বার্তা
Image

আজ মহালয়া: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে আগমনীর বার্তা

আগরতলা, ২ অক্টোবর: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে। সেই অনুযায়ী ভোরের আলো ফুটতেই মানুষ কাতারে কাতারে নদী কিংবা দীঘির ঘাটে পিতৃপুরুষের তর্পণের জন্য হাজির হয়েছেন। এই চিত্র প্রতিবছরের ন্যায় এবছর ও দেখা গেছে। তেমনি উৎসবে মাতোয়ারা উৎসাহী মানুষের ঢলও মহালয়ার ভোরে রাজপথে আছড়ে পড়েছে। সারারাজ্যেই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে।

এদিন আগরতলার লক্ষ্ণীনারায়ণ বাড়ী দীঘি সহ শহরের বিভিন্ন স্হানে জলাশয়ে পিতৃতর্পণের জন্য প্রচুর লোক সমাগম হয়েছে। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা হয় অমবস্যা ছাড়ার পরই৷ এই পিতৃপক্ষের শেষ লগ্নে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দানের জন্য সকাল থেকেই রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ বিভিন্ন পুকুরের দেখা গেল শত শত লোকের ভীড়৷ মহালয়া নয় যেন মায়ের পদধবনি৷ প্রতিটি বঙালীর হৃদয় ছুঁয়ে যায় পূজোর হাওয়ায়৷ এক পুরোহিত বলেন, বিগত প্রতিপদ থেকে শুরু করে মহালয়া পর্যন্ত এই ১৫ দিন পিতৃপক্ষ একে প্রেতপক্ষও বলা হয়৷ এই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তিল উৎসর্গ করে তর্পন করা হয়৷ অম্যাবশ্য শেষ হতেই শুরু দেবী পক্ষের৷ প্রকৃত পক্ষে এদিন থেকেই পড়ে গেল পূজোর ঢাকে কাঠি ৷ রাজ্য বাসীও মেতে উঠল তাদের সর্বশ্রেষ্ঠ উৎসবে৷ যাঁরার পিতৃ হারিয়েছেন তাঁরা বছরে একদিন এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের উদ্দেশ্যে তিল দান করবেন৷

তাছাড়া মাতৃ পক্ষের শুরু মহালয়ার পুন্য তিথিতে আগরতলা পৌর নিগম ৩ নং ওয়ার্ডের উদ্যোগে এক বর্ণাঢব বাইক রেলির আয়োজন করা হয়েছে । এদিনের বাইক রেলিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ৩ নং ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাশ সহ অন্যানরা। এদিন মহালয়ার সকালে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় উৎসাহী মানুষের ঢল। দেবীর আগমনকে ঘিরে আজ সকালে এমবিবি কলেজ চত্বরে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। উৎসবে মাতেয়ারা কলেজ পড়ুয়া সহ সকলের মধ্য সেলফি তুলতে দেখা গিয়েছে।

Releated Posts

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top