News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে সাফল্য খোয়াই ও কল্যাণপুর পুলিশের
Image

নেশা বিরোধী অভিযানে সাফল্য খোয়াই ও কল্যাণপুর পুলিশের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ অক্টোবর: খোয়াই জেলায় গত কয়েকদিনে দুইটি থানা এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে বন এলাকাগুলি থেকে গাঁজা গাছগুলো ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে পুলিশ। খোয়াই থানার বেলফাঙয়ের ও কল্যাণপুর থানার গোলাপপাড়া এলাকায় সর্বমোট ৫ একর জায়গায় প্রায় ১০হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ।

তাছাড়া অভিনব পদ্ধতিতে বর্তমানে গাঁজা পাচার চলছে। তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানা এলাকায় প্যাসেঞ্জার গাড়ি তল্লাশি করে যাত্রীবাহী গাড়ির প্যাসেঞ্জার থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এনডিপিএস আইনে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুর ১২টায় খোয়াই জেলা সুপারের কার্যালয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলায় গত কয়েকদিনের নেশা বিরোধী অভিযানের যে সাফল্য তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব, খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top