News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গোৎসবের আগে মুহূর্তে সামাজিক ক্লাবগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহবান করলেন বিধায়িকা স্বপ্না দাস পাল
Image

দুর্গোৎসবের আগে মুহূর্তে সামাজিক ক্লাবগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহবান করলেন বিধায়িকা স্বপ্না দাস পাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই উপলক্ষ্যে মঙ্গলবার কমলপুর মহকুমার সালেমা আরডি ব্লকের উদ্যোগে পঞ্চায়েত সমিতির হলে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সালেমা ব্লকে পঞ্চায়েত সমিতি হলে মেগা রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সালেমা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস,ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর, চিকিৎসক প্রমিষ্ঠা দাস, সালেমা আরডি ব্লকের বিডিও প্রিতম দেবনাথ প্রমুখ।

এদিন মেগা রক্তদান শিবিরে সালেমা ব্লকের অন্তর্ভুক্ত প্রতিটি পঞ্চায়েত কে যুক্ত করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন সালেমা ব্লকের বিডিও প্রিতম দেবনাথ। মেগা রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা যদি এভাবে দুর্গা পূজার আগমূহুর্তে রক্তদান শিবির করেন তাহলে হয়তো দুর্গাপূজার সময় আমরা যেদিনগুলি আনন্দে কাটাবো ওই সময় কোন ভাইয়ের, কোন মায়ের, কোন বোনের রক্তের অভাব দেখা দিতে পারে। সেই অভাব থাকবে না। রক্তদান জীবন দান। রক্তদান মহৎ উদ্যোগ। এদিন মেগা রক্তদান শিবিরে মোট ৬২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top