নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লিতে ‘জামাইকা মার্গ’-এর ঘোষণা করেছেন। একইসঙ্গে আশা ব্যক্ত করে বলেছেন, “ভারত-জামাইকান সম্পর্ক উসাইন বোল্টের চেয়েও দ্রুত বাড়বে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেসের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে উভয়ের দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। পরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা দিল্লিতে জামাইকা হাইকমিশনের সামনের রাস্তার নাম ‘জামাইকা মার্গ’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ভারত এবং জামাইকা বিশাল সমুদ্র দ্বারা আলাদা হতে পারে, কিন্তু আমাদের মানুষ, আমাদের সংস্কৃতি এবং আমাদের ইতিহাস একে অপরের সঙ্গে যুক্ত। প্রায় ১৮০ বছর আগে যারা ভারত থেকে জামাইকা গিয়েছিলেন তারা আমাদের সম্পর্কের একটি শক্তিশালী ভিত স্থাপন করেছিল। প্রায় ৭০ হাজার ভারতীয় বংশোদ্ভূত মানুষ যারা জামাইকাকে নিজেদের বাড়ি বলে মনে করেন তারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত উদাহরণ।

দিল্লিতে ‘জামাইকা মার্গ’-এর ঘোষণা প্রধানমন্ত্রীর, ভারত-জামাইকান সম্পর্ক উন্নত হবে বলেও আশাবাদী
Releated Posts
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়
কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…


















