News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সদস্যতা অভিযানে প্রথম পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় নি বিজেপি, আত্মমন্থন শুরু
Image

সদস্যতা অভিযানে প্রথম পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় নি বিজেপি, আত্মমন্থন শুরু

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরায় সদস্যতা অভিযানে প্রথম পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিজেপি। তাই দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পূর্বে আত্মমন্থনে বসেছেন দলের শীর্ষ  নেতৃবৃন্দ। 

আজ রাজধানী আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ দুশ্যন্ত কুমার গৌতম, সদস্যতা অভিযানে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি  দিলীপ ঘোষ, প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ভগবান দাস বলেন, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সদস্যতা অভিযান-২০২৪ কেন্দ্র করে এবং রাজ্যে এই অভিযানকে আরও তরান্বিত করার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে।এদিন তিনি আরও বলেন, সারা দেশের সাথে রাজ্যেও ৩ সেপ্টেম্বর থেকে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছিল। চলেছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ৫ বছর অন্তর অন্তর এই সদস্যতা অভিযান কর্মসূচি পালন করা হয়ে থাকে। প্রথম পর্যায়ে অনলাইনে ৫ লক্ষ ৮০ হাজার এবং অফলাইনে প্রায় দেড় লক্ষ জন বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। আগামীদিনে এই অভিযানকে আরও তরান্বিত করার লক্ষ্যে আজকের এই বৈঠক বলে দাবি করেন তিনি। 

প্রসঙ্গত, ত্রিপুরায় সদস্যতা অভিযানের প্রথম পর্যায়ে ১২ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। কিন্তু প্রথম পর্যায়ের সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এবিষয়ে বিধায়ক ভগবান দাসের যুক্তি, রাজ্যে অনেকের কাছে স্মার্টফোন নেই বা যেই এলাকায় বসবাস করেন সেখানে ইন্টারনেট সমস্যা রয়েছে। তাই প্রথম পর্যায়ে ১২ লক্ষ সদস্য সংগ্রহের অভিযান পূরণ করা সম্ভব হয়নি। কিন্তু দ্বিতীয় পর্যায়ে লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে দাবি করেন তিনি। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top