জম্মু, ১ অক্টোবর (হি.স.): গণতন্ত্রের উৎসবে সামিল হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির চেয়ারম্যান গুলাম নবী আজাদ। জম্মু ও কাশ্মীর বিধানসভার অন্তিম দফায় মঙ্গলবার সকালে জম্মুর একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন গুলাম নবী আজাদ।ভোট দেওয়ার পর তিনি বলেছেন, “সমস্ত ভোটারদের কাছে আমার অনুরোধ, আপনারা সপরিবারে ভোটকেন্দ্রে পৌঁছে নিজেদের ভোট দিন…সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব এবং এটি শুধু যুবকদের সমস্যা নয়, এটি সমগ্র সমাজের সমস্যা। বিগত বহু বছর ধরে কর্মসংস্থানের কোনও পরিকল্পনা অথবা কর্মসূচি নেওয়া হয়নি… ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন হয়, কিন্তু জনগণের সমস্যা কেউ তোলে না। জম্মু ও কাশ্মীরের ভোটাররাই সরকার গঠন করবে। তারা যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে।”

বেকারত্বই সবথেকে বড় সমস্যা, গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে মন্তব্য গুলাম নবী আজাদের
Releated Posts
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়
কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…


















