News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরে অন্তিম দফার ভোট শুরু, ৪০টি কেন্দ্রে ৪১৫ জনের ভাগ্যপরীক্ষা
Image

জম্মু ও কাশ্মীরে অন্তিম দফার ভোট শুরু, ৪০টি কেন্দ্রে ৪১৫ জনের ভাগ্যপরীক্ষা

শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): প্রথম দুই দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার অন্তিম তথা তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হচ্ছে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হচ্ছে ৪১৫ জন প্রার্থীর।জম্মু ও কাশ্মীরের যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হচ্ছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা,কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না, ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।জম্মু ও কাশ্মীরের জনগণের মধ্যেও ভোটগ্রহণকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সবাইকে বিপুল উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top