News Flash

Image

সোনাপুরে উচ্ছেদ অভিযান, আদালত অবমাননার অভিযোগে অসম সরকারকে সুপ্রিম-নোটিশ

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : কামরূপ মেট্রো জেলার অন্তর্গত গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের কচুতলি গ্রামে প্রশাসন পরিচালিত উচ্ছেদের পরিপ্রেক্ষিতে অসম সরকার আদালত অবমাননা করেছে বলে সুপ্রিম কোর্ট কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। আজ সোমবার জারিকৃত নোটিশটি অসম সরকারের রাজস্ব দফতরের প্ৰধানসচিব, কামরূপ মেট্রো জেলাশাসক, পুলিশ কমিশনার, সোনাপুরের সার্কল অফিসার এবং সোনাপুর থানার ওসিকে পাঠিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। আগামী তিন সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নিৰ্দেশ দিয়েছে শীর্ষ আদালত।প্রসঙ্গত, কিছুদিন আগে, ১৭ সেপ্টেম্বর শীর্ষ আদালত এক নির্দেশনা জারি করে বলেছিল, ১ অক্টোবর পর্যন্ত দেশের কোনও রাজ্য, কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলে বুলডজার চালাতে পারবে না সংশ্লিষ্ট প্ৰশাসন। এই নিৰ্দেশনার পরও অসম সরকার সোনাপুরের কচুতলি গ্রামে বুলডজার দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে।এখানে উল্লেখ করা যেতে পারে, সোনাপুরের কচুতলি গ্রামে সরকারি এবং ট্ৰাইবাল বেল্টের জমিতে সন্দেহভাজন নগরিকরা অবৈধ নির্মাণ করে বসবাস করছেন বলে অভিযোগ ছিল। অসম সরকার জবরদখলকারীদের উচ্ছেদ করতে দফায় দফায় অভিযান চালায়। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর প্রশাসন পরিচালিত উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধসদৃশ পরিস্থিতেতে দুই ‘জবরদখলকারী’র মৃত্যু হয়। পরবৰ্তীতে কচুতলিতে উচ্ছেদের শিকার কয়কজন নাগরিক শীর্ষ আদালতে যান। এছাড়া আরও বেশ কয়কজন গুয়াহাটি উচ্চ আদালতে উচ্ছেদের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন। এদিকে ১৭ সেপ্টেম্বর শীর্ষ আদালতে বুলডজার অভিযান সংক্রান্ত মামলার শুনানি পর্বে ১ অক্টোবর পর্যন্ত গোটা দেশে বুলডজার চালাতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে নিৰ্দেশনায় আদালত এ কথাও বলেছিল, রেল লাইন, রাস্তা-সড়ক এবং অন্যান্য সরকারি জমিতে অবৈধ বেদখলকারীদের উচ্ছেদ করতে পারবে সংশ্লিষ্ট সরকার। এর জন্য কোনও অনুমতি প্ৰয়োজন হবে না।আদালতের ওই নিৰ্দেশনার পর অসম সরকার পুনরায় কচুতলিতে উচ্ছেদ অভিযান চালিয়েছিল। এর পর উচ্ছেদের শিকার ৪৭ জন আবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আদালতে তাঁরা অভিযোগ করেন, ১ অক্টোবর পর্যন্ত বুলডজার চালানো বন্ধ রাখার নিৰ্দেশ দেওয়ার পরও কীভাবে অসম সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে? এই অভিযোগ পেয়ে অসম সরকারকে আদালত অবমাননার নোটিশ জারি করে আগামী তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছে শীর্ষ আদালত।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top