News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি ছাত্রাবাসগুলির সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে: জনজাতি কল্যাণ মন্ত্রী
Image

জনজাতি ছাত্রাবাসগুলির সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে: জনজাতি কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : জনজাতি ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আরও বেশি করে এগিয়ে আসতে হবে। ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদের মনে যেমন আনন্দ দেয় তেমনি সম্প্রীতিও সুদৃঢ় করে। আজ সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে রাজ্য সরকার পরিচালিত রাজ্যের জনজাতি ছাত্রী ও ছাত্রাবাসগুলিতে পাঠরতদের মধ্যে মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলে দেশের কল্যাণ হবে। সরকার জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে গুণগত শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জনজাতি ছাত্রাবাসগুলির সামগ্রিক পরিকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাধ্যমিকে জনজাতি ২৩ জন ছাত্র ও জনজাতি ২২ জন ছাত্রীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে এবছরের মাধ্যমিকে জনজাতি ছাত্রী ও ছাত্রাবাসগুলির মধ্যে প্রথম বিলোনীয়ার ললিতা ত্রিপুরা, দ্বিতীয় সাব্রুমের সহেল ত্রিপুরা ও তৃতীয় কুমারঘাটের মনাসন দারলংকে পুরস্কৃত করা হয়। এছাড়া ১৬৪টি জনজাতি ছাত্রী ও ছাত্রাবাসগুলির ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বলেন, গুণগত শিক্ষায় জনজাতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে প্রি-মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপের টাকা বৃদ্ধি করা হয়েছে। অনুষ্ঠানে তিনি প্রি-মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে নাম নথিভুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিষ দাস। উদ্বোধনী অনুষ্ঠানের পর জনজাতি কল্যাণ মন্ত্রী সহ অতিথিগণ ছাত্রাবাসের আবাসিকদের হাতে ফুটবল, ক্যারাম বোর্ড, ভলিবল, নেট ও ক্রিকেট সেট তুলে দেন। এছাড়া অতিথিগণ কৃতি জনজাতি ছাত্র ও ছাত্রীদের হাতে ট্রফি ও শংসাপত্রও তুলে দেন। ধন্যবাদজ্ঞাপন করেন জনজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা ভি দারলং।

Releated Posts

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top