News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএম-এ সমন্বয়কের দায়িত্বে আপাতত প্রকাশ কারাত
Image

সিপিএম-এ সমন্বয়কের দায়িত্বে আপাতত প্রকাশ কারাত

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): সিপিএম-এ পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে আপাতত দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতকে দেওয়া হল।

সীতারাম ইয়েচুরির প্রয়াণের ফলে সিপিএমের সাধারণ সম্পাদক পদ শূন্য। এ কে গোপালন ভবন সূত্রে খবর, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কারাটকে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি এবং পলিটবুরোর কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। কারাটই এ কে গোপালন ভবন থেকে পলিটবুরোর বাকি সকলের সঙ্গে সমন্বয়ের কাজটি করবেন। অর্থাৎ বকলমে সিপিএমের নিয়ন্ত্রণ ফের চলে গেল কারাট লবির হাতেই।

আগামী বছর এপ্রিল-মে মাসে সিপিএমের পার্টি কংগ্রেস। সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী একজন তিনবারের বেশি অর্থাৎ সর্বাধিক নয় বছর সাধারণ সম্পাদক থাকতে পারেন। আগামী বছর ইয়েচুরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একবছর আগেই ইয়েচুরির মৃত্যু হওয়ায় দলের কাজ চালাতে সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতেই প্রকাশ কারাটকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হল।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top