News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণ রুখতে প্রয়াস, ২১-দফা শীতকালীন কর্ম পরিকল্পনা ঘোষণা দিল্লি সরকারের
Image

দূষণ রুখতে প্রয়াস, ২১-দফা শীতকালীন কর্ম পরিকল্পনা ঘোষণা দিল্লি সরকারের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): শীতকাল এগিয়ে আসছে, ফের দূষণের কবলে চলে যেতে পারে রাজধানী দিল্লি। তার আগে দূষণ রুখতে ২১-দফা শীতকালীন কর্ম পরিকল্পনা ঘোষণা করল দিল্লি সরকার। শনিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দিল্লি সরকার ২১-দফা শীতকালীন কৰ্মন পরিকল্পনা ঘোষণা করেছে। আবহাওয়া প্রতিকূল হলে দূষণের উৎস কমাতে একটি শীতকালীন কর্মপরিকল্পনা নিয়ে এসেছে দিল্লি সরকার, এই পরিকল্পনার অধীনে এক মাসব্যাপী ধুলো-বিরোধী অভিযান হবে দিল্লিতে পরিচালিত হবে ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।পরিবেশ মন্ত্রী গোপাল রাই আরও বলেছেন, “এই অভিযানকে সফল করতে ১৩টি বিভাগের ৫২৩টি দল মোতায়েন করা হচ্ছে। এই দলগুলি দিল্লিতে নির্মাণ কার্যক্রম নিরীক্ষণ করবে…আমার আবেদন যদি কোনও নির্মাণ করা হয় তবে নির্মাণের জন্য ১৪-দফা নিয়ম অনুসরণ করা উচিত… এই দলগুলি ৭ নভেম্বর থেকে মাঠে নামবে। আমরা আপনাদের এক সপ্তাহ সময় দিচ্ছি, আপনার নির্মাণস্থলে যদি কোনও গাফিলতি হয়, তাহলে সেদিকে নজর দিন… তা সত্ত্বেও যারা এই নিয়মগুলি মানেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top